বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন; মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত;

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম;

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩১ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে পিরোজপুরের কাউখালী উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক সমন্বিত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বাংলাদেশ সরকারের দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে,যার মূল লক্ষ্য পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার প্রতিরোধ করা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে সন্ধ্যা নদী সংলগ্ন ইকোপার্ক এলাকার পাশ্ববর্তী খালগুলোতে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা,পচা পানি ও কচুরিপানা অপসারণ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহিদুর রহমান ফিরোজ, কাউখালী দক্ষিণ বাজার কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোয়াইব সিদ্দিকী। মো:মঈন যুবদল নেতা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,
“ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়,এর জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা জরুরি। বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশে যেন কোথাও পানি জমে না থাকে,সে বিষয়টি সবাইকে নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং নিয়মিত পরিষ্কার- পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে আমরা এই ঝুঁকি অনেকটাই কমাতে পারি।” তিনি আরও বলেন, “জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচারণা চালানো হবে। পাশাপাশি যারা নির্দেশনা অমান্য করবে এবং পরিবেশ দূষণ বা জলাবদ্ধতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কার্যক্রম একদিনের নয়; বরং প্রতি সপ্তাহের ছুটির দিন শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে ধীরে ধীরে উপজেলার খাল-বিল, জলাশয় ও আশপাশের পরিবেশ মশাবাহিত রোগের ঝুঁকি থেকে মুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে,এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু থাকলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমবে এবং একই সঙ্গে পরিবেশও হবে বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews