সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার; পিরোজপুরে বিশেষ সম্মাননায় ভূষিত কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন; ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি;

ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু;

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে শাহিন আলম ওরফে সাহস (২২) নামে এক তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম ওরফে সাহস বেড়া উপজেলার বনগ্রাম উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি পার-ভাঙ্গুড়া গ্রামের আঃ রাজ্জাকের বাড়িতে অন্যান্য তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।

নিহতের বাবা মো. রবিউল ইসলাম ভাঙ্গুড়া থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে মোবাইল ফোনে তিনি জানতে পারেন, তার ছেলে নিজ শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস নিয়েছেন। পরে সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ট্রলিতে তার মৃত্যু হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, সঙ্গে থাকা তৃতীয় লিঙ্গের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টা ৩০ মিনিট থেকে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় ঘরে একা থাকার সুযোগে শাহিন গলায় ফাঁস নেন। পরিবারের দাবি, তার গলায় ফাঁস নেওয়ার দাগ থাকলেও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের বাবা জানান, ছেলের মৃত্যুর ঘটনায় শোকাহত থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় সংবাদ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, “অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews