মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী; শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি, মনোহরদীতে সংবর্ধিত নেপাল চন্দ্র দেবনাথ; কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের সতর্কবার্তা: নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ; সাংবাদিক অধিকার আন্দোলনের অকুতোভয় যোদ্ধা আহমেদ আবু জাফর: ৫১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন;

নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার;

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত




​(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ১০ নম্বর সারেংকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি নির্জন স্থান থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।
​নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বিনোদ সিকদার ও শান্তি সিকদারের ছেলে।
​নিখোঁজ ও লাশ উদ্ধার
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রবিবার (১১ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি।
​সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে বিপুল সিকদারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর ডাকচিক্কারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​পুলিশের বক্তব্য,​বিপুল সিকদারের মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এটি দুর্ঘটনা,স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো অপরাধমূলক ঘটনা বা হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে—তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানা পুলিশ জানায়,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কি না,তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews