বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন; মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত; নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে জঙ্গল-আগাছা,বাড়ছে নিরাপত্তা ঝুঁকি; রাজশাহী রেঞ্জে নওগাঁর হ্যাট্রিক সাফল্য: সেরা জেলা পুলিশ ও শ্রেষ্ঠ এসপি ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি; বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী;

রাজশাহী রেঞ্জে নওগাঁর হ্যাট্রিক সাফল্য: সেরা জেলা পুলিশ ও শ্রেষ্ঠ এসপি ;

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন ;সটাফ রিপোর্টার ;

রাজশাহী (১২ অক্টোবর ২০২৬):
রাজশাহী রেঞ্জে অপরাধ দমন, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য কৃতিত্ব দেখিয়েছে নওগাঁ জেলা পুলিশ। সেপ্টেম্বর ২০২৬ মাসের সার্বিক মূল্যায়নে রেঞ্জের ৮টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ। একই সাথে রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে সম্মানিত হয়েছেন নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
গত ১২ অক্টোবর (সোমবার) সকালে রাজশাহীর ডিআইজি কার্যালয়ের ‘পদ্মা সম্মেলন কক্ষে’ অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই স্বীকৃতি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম।
অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতির সার্বিক বিচারে নওগাঁ জেলা পুলিশকে রেঞ্জের শীর্ষস্থান প্রদান করা হয়।
এই অর্জনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “এই সম্মান কেবল আমার একার নয়; নওগাঁর প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম এবং জেলাবাসীর সার্বিক সহযোগিতার ফসল এই অর্জন।”
উক্ত পর্যালোচনা সভায় আরআরএফ রাজশাহীর কমান্ড্যান্ট, পিবিআই রাজশাহী বিভাগের অ্যাডিশনাল ডিআইজি, রাজশাহী রেঞ্জের ক্রাইম ম্যানেজমেন্ট অ্যাডিশনাল ডিআইজিসহ রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews