1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

জাহাজে শ্রমিক হত্যা : জড়িতদের গ্রেপ্তার না করলে কর্মবিরতির হুঁশিয়ারি;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পাড়ে মাঝিরচর এলাকায় সারবোঝাই মেসার্স বৃষ্টি এন্টার প্রাইজের এমভি আল বাখারা জাহাজে সাতজন শ্রমিক নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন, মোংলা শাখা সহ বিভিন্ন সংগঠন। আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এর মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় শ্রমিকদের নির্মমভাবে হত্যা প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবীতে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন, মোংলা শাখা, ভারত বাংলাদেশ নৌ প্রটোকল শাখা ও লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন মোংলা শাখা অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মোংলা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, নিঃসন্দেহে এটি হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা আমাদের শ্রমিকদের হত্যা করেছে তাদের আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার না করলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, মোংলা শাখার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, মোংলা শাখার সহ সভাপতি মনিরুজ্জামান মন্জু মাষ্টার, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সহ-সভাপতি আলাউদ্দিন ড্রাইভার, সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান ড্রাইভার, মোংলা লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু, খুলনা বিভাগীয় সমিতির সভাপতি লিটন মাষ্টার, ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলের সদস্য নুর নবী ড্রাইভার, আবু সাইদ মাষ্টার, ডেল্টা এলপিজি-১ এর ইয়াছিন মাষ্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews