বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন; মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত;

তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়;

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৮৫ বার পঠিত




স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু। রোববার (৯ জানুয়ারি) দুপুর আড়াই টায় উপজেলা পরিষদ হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পরিচিতি সভায় উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্যের মাধ্যমে পর্যটন শিল্প, চা শিল্প, পাথর শিল্প, পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, উপজেলার সাধারণ মানুষের সামাজিক জীবনমান সহ নানামুখী সম্ভাবনা ও সমস্যার কথা ইউএনও’র কাছে তুলে ধরেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু সাংবাদিকের বক্তব্য শেষে অত্র উপজেলার নানামুখী উন্নয়ন ও সম্ভাবনার বিকাশ সাধনে এবং সমস্যার সমধানের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান। একই সঙ্গে সাংবাদিকের তথ্য আদান প্রদানের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পরিচিতি সভা শেষে উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে আহনাফ সিটিআই এর পরিচালক ও সাংবাদিক এম এ বাসেত এর লিখা “তেঁতুলিয়ার ইতিহাসন ও পর্যটন শিল্প’’ এবং ‘‘স্বপ্নঘেরা’’ দুটি বই নবাগত ইউএনওকে উপহার দিয়ে অভিনন্দন জানান। এসময় দৈনিক দিনকালের সাংবাদিক সোহরাব হোসেন, যমুনা টেলিভিশনের সাংবাদিক রনি মিয়াজী, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আশরাফুল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পোস্ট পত্রিকার সাংবাদিক এম এ বাসেত, মাইটিভি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আবু তাহের আনসারী, দৈনিক আজকের সংবাদ ও দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সাংবাদিক তরিকুল ইসলাম, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আতিকুজ্জামান শাকিল, দৈনিক নতুন সময় পত্রিকার সাংবাদিক মুস্তাক আহমেদ, ঢাকা পোস্টের সাংবাদিক এসকে দোয়েল, চ্যানেল এস এর সাংবাদিক আহসান হাবিব, ঢাকা মেইল এর সাংবাদিক মোবারক হোসেন, দৈনিক সকালের বানী পত্রিকার সাংবাদিক জুলহাজ উদ্দিন, দৈনিক সময়ের আলো ও বার্তা২৪ ডট কম এর সাংবাদিক আল আমিন, এনটিভি অনলাইন মাল্টিমিডিয়ার সাংবাদিক রবিউল ইসলাম রতম, দৈনিক মতপ্রকাশ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews