বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান; গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার; কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার,মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান; দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ; মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ; অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১;
Title :

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২;

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ 

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে শিমুল (২১) নামে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শিমুল রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। এছাড়া একই উপজেলার পিরেরা গ্রামের বেলাল হোসেন ও ইয়ামিন হোসেন নামে দু’জন আহত হন। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আত্রাই থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ মে মঙ্গলবার দুপুর আনুমানিক দেরটায় আত্রাই থেকে রাণীনগরের দিকে ধানের গুড়া বোঝাই ভটভটিটি যাচ্ছিল। গাড়ীটি নওগাঁ-নাটোর মহাসড়কের ভরতেঁতুলিয়া সেতুর নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল নামে একজন মারা যান এবং বেলাল ও ইয়ামিন আহত হন। প্রত্যক্ষদর্শীরা আহত বেলাল ও ইয়ামিনকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, খবর পেয়ে সাব-ইনেস্পেক্টর ওবাইদুল করিমসহ কয়েকজন সিপাইকে পাঠিয়েছিলাম। তাদের এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের্ব উল্টে গিয়ে শিমুল নামে একজন মারা যান। বেলাল ও ইয়ামিন নামে আহত দু’জন হাসপাতালে ভর্তি আছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews