বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন; মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত;

মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন;

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৩৩ বার পঠিত



‎
‎​পিরোজপুর প্রতিনিধি:
‎
‎​“আইলো আইলো আইলোরে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে”— চিরায়ত এই গানের সুরে চারদিকে এখন উৎসবের আমেজ। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পিরোজপুর জেলা ও ২ নং কদমতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে প্রাণঢালা অভিনন্দন ও বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন। তিনি একই সাথে কদমতলাস্থ ‘গ্র্যাজুয়েট ফোরাম’ (Graduate Forum)-এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎​সম্প্রতি এক শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ জাকির হোসেন পহেলা বৈশাখের গুরুত্ব, উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা এবং সমাজ সংস্কার নিয়ে নিজের সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন। গ্র্যাজুয়েট ফোরামের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “আমাদের ইউনিয়নের প্রতিটি শিক্ষিত মেধাবী তরুণ-তরুণীকে ঐক্যবদ্ধ করে একটি সুশীল ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করাই আমাদের মূল উদ্দেশ্য।”
‎​ব্যক্তিগত জীবনে বিশ্বের ৪০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে জাকির হোসেন বলেন, “আমাদের মাতৃভূমি বাংলাদেশ সত্যিই এক সম্ভাবনাময় সোনার বাংলা। এখানে সম্পদের কমতি নেই; অভাব রয়েছে কেবল নীতি-নৈতিকতা, শিষ্টাচার এবং প্রকৃত মানবিক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সমাজ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
‎​নিজ এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “কদমতলা ইউনিয়ন একটি আদর্শ বা মডেল ইউনিয়ন হওয়ার সব যোগ্যতা রাখে। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে আছি। সমাজের প্রতিটি স্তরে সংস্কারের কাজ তৃণমূল থেকে শুরু করতে হবে। মেধাবী গ্র্যাজুয়েটদের হাতেই সমাজের হাল তুলে দিতে হবে।”
‎​বাঙালি সংস্কৃতির বিলুপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমাদের ঐতিহ্যের বঙ্গাব্দ বা বাংলা সন আজ বিদেশি উগ্র সংস্কৃতির চাপে পিষ্ট। আমাদের উচিত নিজেদের খাঁটি ঐতিহ্যকে লালন করা এবং বিজাতীয় সংস্কৃতি পরিহার করে বাঙালিয়ানা জাগিয়ে তোলা।”
‎​শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মোহাম্মদ জাকির হোসেন পরিশেষে জেলাবাসীকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews