সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন;

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু;

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫০০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি; জাহাঙ্গীর আলী,ঢাকা;

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের মোটরসাইকেল আরোহী। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজিব (৪০)। তার বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয় নি।

এ বিষয়টি নিশ্চিত করেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হোন মোটরসাইকেলে থাকা মোসলেউদ্দিন নামের আরেক আরোহী। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews