রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু; ‎রংপুরে বিএডিসির লেবারের টাকা আত্মসাতের তথ্য চাওয়ায় সাংবাদিককের উপর হামলা;

নওগাঁর মান্দায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন রংমিস্ত্রির মৃত্যু ;

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মঙ্গলবার(১০ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন (২৭), কালুশহর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) এবং নূর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে নূর আলম (৪৫)।
স্থানীয়রা জানান, নিহতরা সকলে পেশায় রং মিস্ত্রী। প্রতিদিনের মতো তারা তাদের কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে একসাথে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে এলে ধান বোঝায় একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর দুইজন গুরুতর আহত হয়। এরপর খবর পেয়ে মান্দা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় বাকী দুইজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। হাসপাতালে পৌঁছার পর তাদের দুইজনেরও মৃত্যু হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মুনসুর রহমান বলেন,
‘দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন অন্তে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews