1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত; মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন; নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন; ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়; রাণীনগর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত; আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, আত্মহত্যার সন্দেহ;

মঠবাড়ীয়ায় কোরবানীর চামড়া সংরক্ষণে সরকারীভাবে লবন বিতরণ;

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

মঠবাড়ীয়া উপজেলা বিশেষ প্রতিনিধি;

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিমখানা, মাদ্রাসার লিল্লাহবোর্ডিংয়ে চামড়া সংরক্ষণের জন্য সরকারীভাবে বিনামূল্যে লবন বিতরণ করার সিদ্ধান্ত মোতাবেক আজ বুধবার (০৪জুন,২০২৫)পিরোজপুরের মঠবাড়ীয়ায় সকাল ১১টায় কে,এম লতিফ সুপার মার্কেটের কাঠ বাজারে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম এর উপস্হিতিতে মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মধ্যে বিনামূল্যে লবন বিতরণ করেন। উক্ত লবন বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার সফিকুল ইসলাম, টিকিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: লাবু মৃধা, মঠবাড়ীয়া এএম টিভি’র প্রতিনিধি ও মঠবাড়ীয়া সাংবাদিক সমিতির সভাপতি মো: ইসমাইল হোসেনসহ মাদ্রাসা ও এতিমখানার প্রধানগণ।
উপজেলা নির্বাহী অফিসার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রতি বছর বিভিন্ন মাদ্রাসায় ও লিল্লাহবোর্ডিংয়ে চামড়া সংরক্ষণ করে থাকে।বর্তমানে চামড়ার দাম কম থাকায় যথয়যথ মূল্যে না পাওয়ায় এ বছর সরকারীভাবে লবন বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সিদ্ধান্তের ধারাবাহিকতায় মঠবাড়ীয়া উপজেলায় বিভিন্ন এতিমখানা,মাদ্রাসার লিল্লাহবোর্ডিংয়ে ১২টন লবন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews